পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্তৃক আয়োজিত নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সদস্য এমডি মিজানুর রহমান সবুজ উপস্থিত ছিলেন শিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম মুরসালীন ও সদস্য সচিব মোল্লা মিজান যুগ্ম আহবায়ক আসাদ মোল্লা সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
শুক্রবার আছর বাদ আধাজুরি বাঝারে এই পথসভা অনুষ্ঠিত হয়
উক্ত পথসভায় ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেওয়া হয়।
এবং আধাজুরি বাঝার থেকে হাওলা হয়ে আধাজুরি বাঝারে এসে পথসভা সমাবেশ শেষ করা হয়।
উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এমডি মিজানুর রহমান সবুজ তিনি বলেন ধানের শীষ মার্কা শুধু মাত্র আলমগীর হোসেন এর একার নন, ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা।
সবুজ আরও বলেন পিরোজপুর ১ আসনকে বিজয় করতে হলে ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষ কে বিজয়ী করে তারেক রহমান পিরোজপুর ১ আসনটি উপহার হিসেবে দিতে চান।
এ সময়ে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম মুরসালীন তিনি বলেন ধানের শীষের বিকল্প নেই।
এ সময়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে পথসভা শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত