চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নারী হওয়ায় বুলিংয়ের শিকার? ফারজানা শারমিনের প্রশ্ন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নারী হওয়ায় বুলিংয়ের শিকার? ফারজানা শারমিনের প্রশ্ন

নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপির প্রার্থী ও আইনজীবী ফারজানা শারমিন (পুতুল) সোমবার বিকেলে বাগাতিপাড়ায় এক পথসভায় নারী ভোটারদের সঙ্গে কথা বলার সময় বলেন, “নারী হওয়ায় আমাদেরও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। তাহলে বাংলাদেশের কোন নারী নিরাপদ?” তিনি সমাজের বিকৃত মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং উপস্থিত নারীদের নিরাপত্তা ও মর্যাদার আশ্বাস দেন।

ফারজানা শারমিন নাটোর–১ আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন তিনি বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে পথসভা, কুশল বিনিময় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। সোমবার সকাল ১০টায় গৌরিপুরে নিজের বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

দিনজুড়ে তিনি জিগরী সবুজ সংঘে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ দেন, জিগরী উচ্চবিদ্যালয় মাঠে তরুণদের ফুটবল বিতরণ করেন এবং গ্রামের নারীদের সঙ্গে কুশল বিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন। এছাড়া গ্রামবাসীর দাবি অনুযায়ী কাঁচা রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দেন।

ফারজানা শারমিন বলেন, “আমার বাবা ১৯৯১ সাল থেকে এই এলাকার উন্নয়নে কাজ করেছেন। কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমি আপনাদের বেটি-আমার ওপর আস্থা রাখুন।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই আসনে আমি বড় ব্যবধানে জয়ী হবো।”

প্রার্থী আরও বলেন, কিছু কুরুচিপূর্ণ প্রচারণার মুখেও পড়তে হচ্ছে। তবে এসব প্রতিপক্ষের নিজের ভোট কমানোর চেষ্টা ছাড়া কিছু নয়, শেষ পর্যন্ত জনগণই সঠিক জবাব দেবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নারী হওয়ায় বুলিংয়ের শিকার? ফারজানা শারমিনের প্রশ্ন

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত