চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
নাটোরের লালপুর উপজেলায় মর্মান্তিক এক রেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মালেকের ছেলে। পরিবার ও সহপাঠীদের মাঝে তার আকস্মিক মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেমে এসেছে গভীর শোক। স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর উদ্দেশ্যে আব্দুলপুর জংশনে সাময়িকভাবে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে নেমে কিছু কেনার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটি পুনরায় চলাচলের সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ বিষয়ে আব্দুলপুর স্টেশন মাস্টার এসএম আবু সালেহ জানান, দুর্ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। আইনগত কার্যক্রম শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নাটোরের লালপুর উপজেলায় মর্মান্তিক এক রেল দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ (২২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল মালেকের ছেলে। পরিবার ও সহপাঠীদের মাঝে তার আকস্মিক মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নেমে এসেছে গভীর শোক। স্থানীয় সূত্র ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন ঘোরানোর উদ্দেশ্যে আব্দুলপুর জংশনে সাময়িকভাবে থামে। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে নেমে কিছু কেনার চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। ট্রেনটি পুনরায় চলাচলের সময় অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ বিষয়ে আব্দুলপুর স্টেশন মাস্টার এসএম আবু সালেহ জানান, দুর্ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। আইনগত কার্যক্রম শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত