চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নবীগঞ্জে কৃষি জমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নবীগঞ্জে কৃষি জমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উর্বর ধানী কৃষি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে।

ঘটনার সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ এবং ফরিদপুর গ্রামের আব্দুল গনির পুত্র, প্রোপাইটার ফারুক আহমেদকে মোট ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধভাবে টপ সয়েল কাটা ও কৃষি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নবীগঞ্জে কৃষি জমির টপ সয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় উর্বর ধানী কৃষি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সিট ফরিদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দেখা যায়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে।

ঘটনার সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ এবং ফরিদপুর গ্রামের আব্দুল গনির পুত্র, প্রোপাইটার ফারুক আহমেদকে মোট ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধভাবে টপ সয়েল কাটা ও কৃষি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত