চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত
দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার থাকছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নতুন সময়সূচিতে চলবে অধস্তন আদালত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image
দেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। রোববার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন। নতুন সূচি অনুযায়ী, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। আর আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া, সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্র ও শনিবার থাকছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত