চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ধাপেরহাটে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধাপেরহাটে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ধাপেরহাট বন্দরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের পক্ষে যুবদলের নেতাকর্মীরা এ গণসংযোগে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিপন। আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, ধাপেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রকি মন্ডল টারজান, সদস্য সচিব শাহিন কবির স্বপন, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, শহিদুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মিতু আক্তার, নাজমুল হাসান, রনি ইসলাম, বিএনপিতে সদ্য যোগদানকারী নেতা হাবিবুর রহমান হাবিব, দুলু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ধাপেরহাটে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ধাপেরহাট বন্দরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের পক্ষে যুবদলের নেতাকর্মীরা এ গণসংযোগে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিপন। আরও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, ধাপেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রকি মন্ডল টারজান, সদস্য সচিব শাহিন কবির স্বপন, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম, শহিদুল ইসলাম, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মিতু আক্তার, নাজমুল হাসান, রনি ইসলাম, বিএনপিতে সদ্য যোগদানকারী নেতা হাবিবুর রহমান হাবিব, দুলু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গণসংযোগকালে নেতাকর্মীরা বিভিন্ন দোকানপাট ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত