মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল: মাহফুজ আলম

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল: মাহফুজ আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘কম দামে’ বিক্রি করে দেওয়া হয়েছে বলেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে দেওয়া পোস্টে মাহফুজ এসব মন্তব্য করেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে লিখেছেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’
জুলাই গণঅভ্যুত্থানের এই নেতা আরও লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’
আজ মঙ্গলবার দুই দফায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৬৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দল হচ্ছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল: মাহফুজ আলম

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘কম দামে’ বিক্রি করে দেওয়া হয়েছে বলেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে দেওয়া পোস্টে মাহফুজ এসব মন্তব্য করেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে লিখেছেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’
জুলাই গণঅভ্যুত্থানের এই নেতা আরও লিখেছেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’
আজ মঙ্গলবার দুই দফায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৬৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দল হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত