নারায়ন চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আলোচিত দানিউল হত্যা মামলার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের সহায়তায় খুলনা জেলার রূপসা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপসা থানার রামনগড় মুজিবের মোড় এলাকার আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ সানজিদ (২০), কাস্টম ঘাট এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার (৫৫)
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, দানিউল হত্যা মামলায় এ দুই আসামি সরাসরি ‘কিলিং মিশন’-এ অংশগ্রহণ করেন। ঘটনার পর তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। কেউ ছাড় পাবেন না এবং দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে আইনের আওতায় আনা হবে।
গ্রেপ্তারের খবরে বীরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬