সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মাড়ালা গ্রামে নির্মাণাধীন ভিলেজ প্লাটফর্ম দক্ষিণ দিক থেকে সরিয়ে উত্তর দিকে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
শনিবার বিকেলে মাড়ালা গ্রামের সামনে গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের প্রবীণ মুরুব্বি মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তানভির হাসান বাবলু, মাওলানা সাইদুল ইসলাম, রুবেল আহমেদ, রফিকুল ইসলাম, আলীনুর মিয়া, রাফিউল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা জানান, ভিলেজ প্লাটফর্ম নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও গ্রামবাসীর সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই দক্ষিণ পাশে নির্মাণ শুরু করায় এটি গ্রামের জন্য উপকারের পরিবর্তে ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।
তারা বলেন, দক্ষিণে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হলে গ্রামের গরু-বাছুর চলাচলে সমস্যা, বৈশাখী মৌসুমে বোরো ধান ঘরে তুলতে দুর্ভোগ এবং গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামবাসীর পক্ষে মাওলানা সাইদুল ইসলাম জানান, ভিলেজ প্লাটফর্ম স্থানান্তরের দাবিতে গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে, ৬ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে বর্তমান স্থান থেকে দক্ষিণ দিক থেকে প্রায় ৩০০ ফুট দূরে উত্তর দিকে ভিলেজ প্লাটফর্ম নির্মাণ করতে হবে। অন্যথায় মানববন্ধনের পর পর্যায়ক্রমে আরও বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬