মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্য জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে যোগ দিতে পারে—এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে।
সম্প্রতি বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য নতুন করে জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে। গুঞ্জন সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নিতে পারে।
সূত্র জানায়, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জামায়াত জোটের একাধিক শীর্ষ নেতার নিয়মিত যোগাযোগ রয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মূলত আসন সমঝোতার ভিত্তিতেই জোটে যোগদানের সিদ্ধান্ত হতে পারে।
বর্তমানে মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোটসঙ্গী এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীব। এই দুটি আসনের যেকোনো একটিতে সমঝোতার মাধ্যমে জোট ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপি জোট থেকে সরে আসার ঘোষণা দেয় নাগরিক ঐক্য। একই সঙ্গে দলটি ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানায়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন সমঝোতা নিয়েই বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের দীর্ঘদিনের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে বগুড়া-২ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ পর্যন্ত তা প্রত্যাহার না করায় এই বিভক্তির সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় মাহমুদুর রহমান মান্না জরুরি সংবাদ সম্মেলন ডেকে ‘একলা চলো নীতি’ অবলম্বনের ঘোষণা দেন।
ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া আরও ১০টি আসনে দলটির নিজস্ব প্রতীক ‘কেটলি’ নিয়ে নির্বাচন করবে নাগরিক ঐক্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিলে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬