বুধবার, ০৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সম্মাননায় ভূষিত নাসিরনগরের সোহান

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান

ছবি: চেকপোস্ট

সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের কৃতী সন্তান সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ মোর্শেদ কামালের পুত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান। এলাকার কোনো ব্যক্তি অসুস্থ বা বিপদগ্রস্ত হলে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বৃহস্পতিবার ঢাকার সেরাটন হোটেলে অনুষ্ঠিত লায়ন্স কনভেনশন-২০২৬-এ সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার লায়ন্স গভর্নর, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানকে মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা তাঁর মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সম্মাননা প্রাপ্তির পর সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান বলেন, মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।

তাঁর এ অর্জনে নাসিরনগরবাসী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

#নাসিরনগর #সৈয়দ_সাজ্জাদ_মোর্শেদ_সোহান #সমাজসেবা

চেকপোস্ট

বুধবার, ০৩ জুন ২০২৬

সমাজসেবায় বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের কৃতী সন্তান সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ মোর্শেদ কামালের পুত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ, আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান। এলাকার কোনো ব্যক্তি অসুস্থ বা বিপদগ্রস্ত হলে তিনি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বৃহস্পতিবার ঢাকার সেরাটন হোটেলে অনুষ্ঠিত লায়ন্স কনভেনশন-২০২৬-এ সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার লায়ন্স গভর্নর, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় লায়ন্স ক্লাব অব শান্তিনগর নাভানা-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহানকে মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক ও বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা তাঁর মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

সম্মাননা প্রাপ্তির পর সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান বলেন, মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।

তাঁর এ অর্জনে নাসিরনগরবাসী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত