জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তিনি জান্নাতের মেহমান হিসেবে কবুল হোন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াত আমির লিখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
তিনি আরও লিখেছেন, “তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।”
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ জাতির মধ্যে শোকের ছায়া নেমেছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫