চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে ডিসি কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আল মামুন। এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায় প্রমুখ।

“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হওয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে শিশুর জন্য মাতৃদুগ্ধের অপরিহার্যতা ও স্বাস্থ্য উপকারিতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৫

featured Image

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে ডিসি কার্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আল মামুন। এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. ইউসুফ আলী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায় প্রমুখ।

“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হওয়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে শিশুর জন্য মাতৃদুগ্ধের অপরিহার্যতা ও স্বাস্থ্য উপকারিতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত