চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চারঘাটে বড়াল নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চারঘাটে বড়াল নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর সুইসগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভার চারঘাট বাজারসংলগ্ন বড়াল নদীর সুইসগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা নদীর সুইসগেট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে তারা নৌ পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, “মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চারঘাটে বড়াল নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর সুইসগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ২৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভার চারঘাট বাজারসংলগ্ন বড়াল নদীর সুইসগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা নদীর সুইসগেট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে তারা নৌ পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, “মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত