চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাউলিয়াপট্টিতে ঝুলে থাকা তার, পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাউলিয়াপট্টিতে ঝুলে থাকা তার, পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি

দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় ঝুলে থাকা ডিশ লাইনের তারে অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক মোটরসাইকেল আরোহী। ঘটনা ঘটেছে গতকাল রাত আনুমানিক ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে রাস্তার ওপর ঝুলে থাকা ডিশ লাইনের তারটি হঠাৎ এক বাইকারের গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে তিনি ভারসাম্য হারানোর দ্বারপ্রান্তে ছিলেন। তবে পাশ দিয়ে যাওয়া আরেকজন বাইকার দ্রুত এগিয়ে এসে তারটি কেটে দেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এলাকাবাসীর অভিযোগ, চাউলিয়াপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে ডিশ ও ইন্টারনেট লাইনের তার ঝুলে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও নিয়মিত তদারকির অভাবে এটি পথচারী ও যানবাহন চালকদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা বলেন, রাতের বেলায় ঝুলে থাকা তারগুলো চোখে না পড়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঝুলে থাকা সব তার অপসারণ এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ঝুলে থাকা তার মানেই ঝুঁকি-সচেতন হই, জীবন বাঁচাই।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাউলিয়াপট্টিতে ঝুলে থাকা তার, পথচারীদের জন্য গুরুতর ঝুঁকি

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় ঝুলে থাকা ডিশ লাইনের তারে অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এক মোটরসাইকেল আরোহী। ঘটনা ঘটেছে গতকাল রাত আনুমানিক ১১টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে রাস্তার ওপর ঝুলে থাকা ডিশ লাইনের তারটি হঠাৎ এক বাইকারের গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যে তিনি ভারসাম্য হারানোর দ্বারপ্রান্তে ছিলেন। তবে পাশ দিয়ে যাওয়া আরেকজন বাইকার দ্রুত এগিয়ে এসে তারটি কেটে দেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এলাকাবাসীর অভিযোগ, চাউলিয়াপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে ডিশ ও ইন্টারনেট লাইনের তার ঝুলে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও নিয়মিত তদারকির অভাবে এটি পথচারী ও যানবাহন চালকদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা বলেন, রাতের বেলায় ঝুলে থাকা তারগুলো চোখে না পড়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঝুলে থাকা সব তার অপসারণ এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ঝুলে থাকা তার মানেই ঝুঁকি-সচেতন হই, জীবন বাঁচাই।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত