চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ উদ্বার দুই জন আটক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ উদ্বার দুই জন আটক
চাঁপাইনবাবগঞ্জে দুই সদস্য আটক, উদ্ধার ২১ লাখ মোবাইল ফোনে আত্মীয় স্বজনের কণ্ঠস্বর নকল করে বিপদের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ২১লাখ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন এবং ৮টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার একটি মামলা তদন্তের অংশ হিসেবে (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তা ছিল গ্রেপ্তাররা হলেন, মোছা. সুলতানা খাতুন (৪৫), স্বামী মোঃ মোবারক হোসেন এবং মোঃ মোবারক হোসেন (৫৫), পিতা- মৃত মহসিন আলী। উভয়ের বাড়ি ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকায়। পুলিশ জানায়, আসামিদের কাছ থেকে গ্রামীণফোনের ৭টি ও বাংলালিংকের ১টি সিমকার্ডসহ মোট ৮টি সিম, ৪টি মোবাইল ফোন এবং নগদ ২১,৩০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির আত্মীয়-স্বজনের কণ্ঠস্বর নকল করে অসুস্থতা বা দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বিকাশ, নগদ ও রকেট নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করতো। এছাড়া তারা ভিক্ষুক ও অসহায় ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে সিমকার্ড সংগ্রহ করত। বিকাশ বা রকেট অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা বলে তাদের নামে নিবন্ধিত সিম ও পিনকোড নিজেদের দখলে নিয়ে পরবর্তীতে ১০০-২০০ টাকা দিয়ে সেসব সিম প্রতারণার কাজে ব্যবহার করত। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ২১ লাখ উদ্বার দুই জন আটক

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত