চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে, উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ তাদের আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে স্বাগত জানান।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওকত, ভোলাহাট ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, এছাড়া সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতা-কর্মী।

যোগদানকারীরা জানান, বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের জন্য তারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম জজ বলেন, “এই যোগদানের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হয়েছে এবং দল আগামীর রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে আরও গতিশীল হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস সংলগ্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে, উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ তাদের আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যক্রমে স্বাগত জানান।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শওকত, ভোলাহাট ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর রেজা, এছাড়া সাদিকুল ইসলাম, মোবারক আলী, মো. সাইদুল রহমান, আরিফ আলী ও এমারতসহ ৫০ জন নেতা-কর্মী।

যোগদানকারীরা জানান, বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের জন্য তারা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম জজ বলেন, “এই যোগদানের মাধ্যমে ভোলাহাটে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হয়েছে এবং দল আগামীর রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে আরও গতিশীল হবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত