চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রামের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট সেনাপ্রধান

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চট্টগ্রামের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট সেনাপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে চট্টগ্রামের সার্বিক নির্বাচনী প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাপ্রধানের উপস্থিতিতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, জাতির প্রত্যাশিত একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সমন্বিত ও কার্যকর ব্যবস্থাপনায় দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন।

উপস্থাপনা শেষে সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের বর্তমান নির্বাচনী পরিস্থিতি ও পরিবেশকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন এবং চলমান প্রস্তুতির প্রতি সন্তোষ প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনসহ বিভাগীয় প্রশাসন, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত