গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদের সমর্থকদের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম ফয়সাল (৩০)। তিনি সাঘাটা উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নিশাদের সমর্থকদের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষ থেকে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬