খুলনার ৪ টি আসনে বিএনপি, দুটিতে জামায়াত
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে খুলনার ৬ টি আসনর মধ্যে ৪ টিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত ইসলামী জয়লাভ করেছে। এরমধ্যে খুলনা- ১ আসনে বিএনপির আমির এজাজ খান, খুলনা- ২ আসনে জামায়াত ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা - ৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, খুলনা - ৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল, খুলনা - ৫ আসনে বিএনপির আলী আজগর লবী, খুলনা- ৬ আসনে জামায়াত ইসলামীর আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, খুলনা- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী হয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬।
খুলনা - ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।
খুলনা - ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।
খুলনা - ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।
খুলনা - ৫ আসনে বিএনপি মনোনীত আলী আজগর লবী ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ায় পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট।
এছাড়াও খুলনা - ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত