খুলনার দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে হত্যা সহ একাধিক মামলার পলাতক আসামি ও কুখ্যাত সন্ত্রাসী রিপন শেখ ওরফে ‘কনডম রিপন’ (৩৫) পিস্তল ও গুলিসহ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ফরমাইশখানার সোবহান হাওলাদারের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ ও নৌবাহিনী।
গ্রেফতার রিপন ফরমাইশখানা গ্রামের আনসার শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা রিপনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে রিপন পাশের সোবহান হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে অস্ত্রসহ অবস্থান নেয়। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা ঐ বাড়িতে অভিযান চালিয়ে রিপনকে ১টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, “রিপনের বিরুদ্ধে হত্যা সহ মোট ১১টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। নতুন করে অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।”

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫