চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সাবেক সংসদ সদস্য মিজানের জামাই নিখোঁজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সাবেক সংসদ সদস্য মিজানের জামাই নিখোঁজ
৪৮ ঘন্টার অধিক সময় পার হলেও খুলনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাই ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধ্যান মেলাতে পারেনি পুলিশ। ছেলের সন্ধান চেয়ে গত রবিবার খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন নিহত নিখোঁজ সুজনের বাবা। এরআগে গত ২১ ফেব্রুয়ারি নগরীর টাউন জামে মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন সুজন। কিন্তু নামাজ শেষে আর বাড়ি ফিরে যাননি তিনি। তার সন্ধানে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ত্যাব কাজ করছে বলে জানাগেছে। নিখোঁজ সুজনের পিতা কাজী আব্দুস সোবহান বলেন, ২১ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে তারাবি নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন সুজন। নামাজ শেষ করে সে কাস্টমঘাট এলাকার দিকে যায়। পরবর্তীতে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে আমরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাও বিভিন্ন স্থানে খোজ নিচ্ছে। তিনি আরো বলেন, ছেলে সুজন আমার ব্যবসা দেখশুনা করে। তার কোন শত্রু নেই। ছেলের সন্ধান চেয়ে রবিবার সকালে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছি। খুলনা থানার অফিসার ইনচার্জ ওসি মো: কবির হোসেন বলেন, তার সন্ধান এখোনোও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তার খোঁজ নিতে বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি। ঘটনার দিন আশপাশের বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করা হয়েছে। ফুটেজে দেখাগেছে, নামাজ আদায় করে সুজন কাস্টমঘাটের দিকে যায়। এর পর সে নিখোঁজ হয়। তার সন্ধানে আমরা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সাবেক সংসদ সদস্য মিজানের জামাই নিখোঁজ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত