চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সাবেক সংসদ সদস্যের জামাই ব্যবসায়ী সুজন ৫ দিন ধরে নিখোঁজ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সাবেক সংসদ সদস্যের জামাই ব্যবসায়ী সুজন ৫ দিন ধরে নিখোঁজ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান-এর জামাতা ব্যবসায়ী কাজী নিজামউদ্দিন সুজন (৩৫) টানা ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

সংবাদ সম্মেলনে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, তার ছেলে খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত ২১ ফেব্রুয়ারি নিজ বাসভবনে ইফতার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে তিনি পুলিশ লাইন স্কুল মসজিদে নামাজ আদায় করতে যান। প্রায় আধা ঘণ্টা পর মসজিদ থেকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুজন মসজিদ থেকে বের হয়ে সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। এরপর তাকে আর কোথাও দেখা যায়নি। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার অবস্থান জানার চেষ্টা করা হলেও অনেক ক্যামেরা নষ্ট থাকায় পরবর্তী গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়নি।

সুজনের বাবা বলেন, “মসজিদের সামনে থেকে এভাবে নিখোঁজ হয়ে যাওয়া অত্যন্ত রহস্যজনক।” তিনি জানান, ওই রাতেই আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়। পরদিন ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিখোঁজের দিন অন্যান্য দিনের মতো নামাজে যাওয়ার সময় সুজন মোবাইল ফোন, মানিব্যাগ ও ঘড়ি বাসায় রেখে গিয়েছিলেন। তার কোনো শত্রু নেই এবং তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। পরিবারের ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করতেন তিনি।

কাজী আব্দুস সোবহান জানান, ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে তার ছেলে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। “এমন একজন প্রতিষ্ঠিত ও সুনামধন্য ব্যবসায়ী হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সুজনের মা, স্ত্রী ও পাঁচ বছর বয়সী একমাত্র সন্তান উপস্থিত ছিলেন। পরিবার জানায়, সুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপ কামনা করছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সাবেক সংসদ সদস্যের জামাই ব্যবসায়ী সুজন ৫ দিন ধরে নিখোঁজ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত