চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন

খুলনার খালিশপুরে রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে (সুবর্ণজয়ন্তী) আজ সকাল ৯ টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি গাবতলা মোড় থেকে পৌরসভা মোড় হয়ে আবারও স্কুল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।

প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, কেককাটা ও "আলোকিত হোক আগামীর স্বপ্ন" শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপন করেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রদর্শনী ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ২০০০ সালের এসএসসি ব্যাচের সালেহিন আহমেদ রোমেল বলেন, “এতদিন পর বন্ধুদের একসাথে দেখে আনন্দে নিজেকে ছোটবেলার মতো অনুভব করছি। লন্ডন থেকে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।”

বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উৎসবকে প্রাণবন্ত করে তুলেছেন। অনুষ্ঠান আগামীকাল, ৩ অক্টোবর শুক্রবারও বর্ণাঢ্যভাবে চলবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

খুলনার খালিশপুরে রোটারী স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে (সুবর্ণজয়ন্তী) আজ সকাল ৯ টায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি গাবতলা মোড় থেকে পৌরসভা মোড় হয়ে আবারও স্কুল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শেষ হয়।

প্রধান অতিথি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন, কেককাটা ও "আলোকিত হোক আগামীর স্বপ্ন" শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বহুদিন পর একে অপরের সঙ্গে মিলিত হয়ে আনন্দ উদযাপন করেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রদর্শনী ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ২০০০ সালের এসএসসি ব্যাচের সালেহিন আহমেদ রোমেল বলেন, “এতদিন পর বন্ধুদের একসাথে দেখে আনন্দে নিজেকে ছোটবেলার মতো অনুভব করছি। লন্ডন থেকে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি।”

বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উৎসবকে প্রাণবন্ত করে তুলেছেন। অনুষ্ঠান আগামীকাল, ৩ অক্টোবর শুক্রবারও বর্ণাঢ্যভাবে চলবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত