চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় যুবদল নেতা খান মুরাদ হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ গ্রেফতার

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় যুবদল নেতা খান মুরাদ হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ গ্রেফতার

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ হত্যা মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ অভিযানে দিঘলিয়া থানা পুলিশও সহযোগিতা করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাজ্জাদকে ঢাকা থেকে খুলনায় আনা হচ্ছে। এর আগে দিঘলিয়া সরোয়ার খান কলেজ ছাত্রদল নেতা নয়নকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দিঘলিয়া থানা পুলিশ।

ওসি শাহ আলম বলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবদল নেতা খান মুরাদকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় যুবদল নেতা খান মুরাদ হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদ হত্যা মামলার প্রধান আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা সাজ্জাদকে গ্রেফতার করেছে খুলনা জেলা ডিবি পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান চালিয়ে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। এ অভিযানে দিঘলিয়া থানা পুলিশও সহযোগিতা করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাজ্জাদকে ঢাকা থেকে খুলনায় আনা হচ্ছে। এর আগে দিঘলিয়া সরোয়ার খান কলেজ ছাত্রদল নেতা নয়নকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দিঘলিয়া থানা পুলিশ।

ওসি শাহ আলম বলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যুবদল নেতা খান মুরাদকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত