চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় মাদক মামলায় মো. বারেক আকন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি খালিশপুর থানাধীন নেভী চেকপোস্ট এলাকার আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে বারেক আকন।

রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খালিশপুর থানার তিতুমীর রোডসংলগ্ন এ ওয়ান স্টোরের সামনে অভিযান চালায়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও বারেক আকনকে আটক করে পুলিশ। তার হাতে থাকা ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে একই রাতে খালিশপুর থানার এসআই মো. আলতাফ আলী বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কাদের আহমেদ বারেক আকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

খুলনায় মাদক মামলায় মো. বারেক আকন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি খালিশপুর থানাধীন নেভী চেকপোস্ট এলাকার আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে বারেক আকন।

রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খালিশপুর থানার তিতুমীর রোডসংলগ্ন এ ওয়ান স্টোরের সামনে অভিযান চালায়। এসময় কয়েকজন পালিয়ে গেলেও বারেক আকনকে আটক করে পুলিশ। তার হাতে থাকা ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে একই রাতে খালিশপুর থানার এসআই মো. আলতাফ আলী বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কাদের আহমেদ বারেক আকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত