খুলনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে কেসিসির ক্রাস প্রোগ্রাম শুরু
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
ডেঙ্গু ও চিকনগুনিয়া সংক্রমন প্রতিরোধে খুলনা মহানগরীতে আজ ১৪ মার্চ থেকে মশক নিধন ও পরিস্কার - পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে বিশেষ ক্রাস প্রোগ্রাম শুরু হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নং ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসুচির উদ্ধোধন করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে কেসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতি মুলক ব্যবস্থা হিসেবে এই বিশেষ কর্মসুচি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে পরিচ্ছন্নতা কর্মসুচি ঘোষণা করেছেন। তারই অংশ হিসেবে খুলনায় এই কার্যক্রম শুরু করা হয়েছে।
পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এমনভাবে কর্মসুচি বাস্তবায়ন করা হবে, যাতে জনগন স্বপ্রনোদিত হয়ে এতে অংশগ্রহণ করেন। তিনি আরো বলেন, সিটি করপোরেশনে নগরীর নর্দমা পরিস্কার করবে। তবে নর্দমা জলাশয়ে কেউ বর্জ্য না ফেলেন, সেবিষয়ে সচেতন থাকা জনগণের দায়িত্ব। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহবান জানান। কেসিসির এই বিশেষ উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার, পরিচ্ছন্ন রাখার ও আহবান জানানো হয়েছে।
বিশেষ করে ফুলের টব, ড্রাম, অব্যহ্নত বালতি, ডাবের খোসা, পরিত্যাক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সেবিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই মরণঘাতী রোগের সংক্রমন থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশাসক আ,স,ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, মোঃ অহিদুজ্জামান খান, বিএনপি নেতা ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু,মাহাবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত