চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

খালেদা জিয়া সংকটময় অবস্থায়, জানালেন মেডিকেল বোর্ড

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খালেদা জিয়া সংকটময় অবস্থায়, জানালেন মেডিকেল বোর্ড

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি বর্তমানে এক সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “স্বাভাবিকভাবে বলা যাবে না যে ম্যাডামের অবস্থার উন্নতি হয়েছে। উনার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন।”

তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। একপর্যায়ে তাকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। এ চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে তিনি আবারও মায়ের খোঁজ নিতে হাসপাতালে যান। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

চিকিৎসকদের তথ্যমতে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন। এসব শারীরিক সমস্যার ওঠানামার কারণে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হলেও শারীরিকভাবে আকাশযাত্রার অনুপযোগী হওয়ায় শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ফলে দেশেই তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়া সংকটময় অবস্থায়, জানালেন মেডিকেল বোর্ড

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত