চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

ক্লাসরুমের বাইরে একদিন: সীতাকুণ্ডে জাবিপ্রবি গনিত বিভাগের পদচারণ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ক্লাসরুমের বাইরে একদিন: সীতাকুণ্ডে জাবিপ্রবি গনিত বিভাগের পদচারণ
  জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের উদ্যোগে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এতে বিভাগের সকল ব্যাচের সমন্বয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জানা যায়, শিক্ষা সফরের জন্য শিক্ষার্থীরা গত ২ ফেব্রুয়ারি রাত ৮ টায় জামালপুর থেকে বাসযোগে রওনা দেন এবং পরদিন সকাল ৭টায় চট্টগ্রামের একটি রিসোর্টে পৌঁছান। সেখানে সকালের নাস্তা শেষে সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করেন। পাহাড় ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা পুনরায় রিসোর্টে ফিরে আসেন। এরপর ফ্রেশ হয়ে সবাই একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন। এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে পুরো সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল । দুপুরের খাবার শেষে বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা হন। সেখানে তারা বোট রাইড, কেনাকাটা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা রিসোর্টে ফিরে আসেন। এরপর সফর আয়োজন কমিটির পক্ষ থেকে একটি র‍্যাফেল ড্র আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকে পুরস্কার লাভ করেন, তবে সবার জন্যই ছিল স্বান্তনা উপহার। রাতের খাবার শেষে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা পুনরায় বাসযোগে জামালপুরের উদ্দেশ্যে রওনা দেন। আয়োজকরা জানান, এই সফরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য ভ্রমণ ও শিক্ষামূলক অভিজ্ঞতার সমন্বয় ঘটানো। শিক্ষার্থীদের মতামত, এইরকম ভ্রমণ প্রতি বছর কমপক্ষে ২ টি করে হওয়া উচিত এতে পড়াশোনা এবং একঘেয়ে জীবনের ক্লান্তিভাব যেমন দূর হয় তেমন প্রতিটি ব্যাচের সাথে সম্পর্ক দৃঢ় এবং সুন্দর হয়। উল্লেখ্য, সফরটি মূলত ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের তত্ত্বাবধানে আয়োজন করা হলেও এতে ৩য় থেকে ৭ম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন এবং বিভাগের সব ব্যাচই আমন্ত্রিত ছিলো ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ক্লাসরুমের বাইরে একদিন: সীতাকুণ্ডে জাবিপ্রবি গনিত বিভাগের পদচারণ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত