চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

কোন ধরনের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না-শামা ওবায়েদ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কোন ধরনের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না-শামা ওবায়েদ

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নির্বাচনী উঠান বৈঠকে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।

গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, “ধানের শীষ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। এবার ভোটাররা উৎসবমুখরভাবে ভোট দিতে পারবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। তবে কোন ধরনের মারামারি বা সংঘর্ষে জড়াবেন না, আমি আপনাদের পাশে আছি।”

বৈঠকে সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. গোলজার হোসেন মৃধা, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন (তারা মিয়া), উপজেলা বিএনপির নেতা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শামা ওবায়েদ বলেন, “আমরা সমাজে শান্তি চাই। সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে থাকুন, যাতে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কোন ধরনের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না-শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নির্বাচনী উঠান বৈঠকে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছেন।

গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, “ধানের শীষ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। এবার ভোটাররা উৎসবমুখরভাবে ভোট দিতে পারবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। তবে কোন ধরনের মারামারি বা সংঘর্ষে জড়াবেন না, আমি আপনাদের পাশে আছি।”

বৈঠকে সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. গোলজার হোসেন মৃধা, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন (তারা মিয়া), উপজেলা বিএনপির নেতা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শামা ওবায়েদ বলেন, “আমরা সমাজে শান্তি চাই। সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে থাকুন, যাতে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত