মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু
খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করেছে সরকার। গত ২২ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের ৬ টি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। এই চিঠিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি করপোরেশনের পুর্নকালীন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় " স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন) ( সংশোধন) অধ্যাদেশ, ২০২৪" এর ধারা ২৫ ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে সিটি কর্পোরেশনের পুর্নকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। নিয়োগকৃত " স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন) ( সংশোধন) অধ্যাদেশ ২০১৪ এর ধারা ২৫ ক এর উপধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিপি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। এছাড়া অন্যান্য সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন, যথাক্রমে - আব্দুস সালাম ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন, মোঃ শফিকুল ইসলাম খান ঢাকা উওর সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন এবং শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশন।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত