চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কয়রায় এনসিপি ও ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কয়রায় এনসিপি ও ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়

খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১০ দলীয় নির্বাচনী জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কয়রা উপজেলা জামায়াত অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, জেলা এনসিপির অঙ্গসংগঠন ‘ছাত্রশক্তি’র সিনিয়র আহ্বায়ক মহরম হোসেন মাহিম, ছাত্রশক্তির নেতা সালাহউদ্দিন ও উজ্জ্বল।

এছাড়াও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শাহ আলম কিরণ, সদস্য সচিব মির্জা গালিব, জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল ওহাব, এনামুল, রাবেয়া, আকিবুর, শরিফুল, মেহেদী, আতাউর রহমান, শাহিনুর, ফেরদৌসসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।

সভায় পরিচয় পর্ব শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রশক্তির সিনিয়র আহ্বায়ক মহরম হোসেন মাহিম, খুলনা জেলা নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এবং কয়রা-পাইকগাছা আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি, লুটতরাজ, বালু খেকো, অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এসময় ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, দেশ সংস্কার ও অবৈধ দখলদার, চাঁদাবাজি, গুম, খুন ও ক্রসফায়ারের বিরুদ্ধে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কয়রায় এনসিপি ও ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত