চেক পোস্ট

মূল পাতা

বিশ্ব

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না। এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের নতুন ধাপ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আধা ঘণ্টার ব্যবধানে তারা দুটি বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আরেকটি ধাপ শুরু হয়েছে। অন্যদিকে তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের পাল্টা হামলার সময় ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না। এর মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের নতুন ধাপ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আধা ঘণ্টার ব্যবধানে তারা দুটি বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার আরেকটি ধাপ শুরু হয়েছে। অন্যদিকে তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের পাল্টা হামলার সময় ইসরায়েলের তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত