চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা
আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। এই উপলক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ ক্ষেত্রে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের ২ দিন (শুক্র-শনি) ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। এই উপলক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ ক্ষেত্রে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের ২ দিন (শুক্র-শনি) ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত