চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অসহায় মহিলার চিকিৎসায় মানবিক উদ্যোগ: হৃদয়ে ফেঞ্চুগঞ্জ গ্রুপের আর্থিক সহায়তা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অসহায় মহিলার চিকিৎসায় মানবিক উদ্যোগ: হৃদয়ে ফেঞ্চুগঞ্জ গ্রুপের আর্থিক সহায়তা

ফেঞ্চুগঞ্জ উপজেলার তফাদার টিল্লা গ্রামের ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় মহিলার চিকিৎসার জন্য হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর পক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে আয়োজিত অনুদান প্রদান ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।

অনুদান কমিটির সমন্বয়ক মাজহারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ, বণিক সমিতির নেতা কামাল আহমেদ, প্রবাসী হোসেন রুমেল।

টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী আহবাব হোসেন চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম আহমেদ, এবং সহ-সভাপতি ও এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন।

প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি এর আগেও বহু মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা ,অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অসহায় মহিলার চিকিৎসায় মানবিক উদ্যোগ: হৃদয়ে ফেঞ্চুগঞ্জ গ্রুপের আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ফেঞ্চুগঞ্জ উপজেলার তফাদার টিল্লা গ্রামের ব্রেন টিউমারে আক্রান্ত এক অসহায় মহিলার চিকিৎসার জন্য হৃদয়ে ফেঞ্চুগঞ্জ আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর পক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের হলরুমে আয়োজিত অনুদান প্রদান ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা।

অনুদান কমিটির সমন্বয়ক মাজহারুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য কবির আহমেদ, বণিক সমিতির নেতা কামাল আহমেদ, প্রবাসী হোসেন রুমেল।

টেলি কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী আহবাব হোসেন চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী মোহাম্মদ সেলিম আহমেদ, এবং সহ-সভাপতি ও এটিএন নিউজের কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন।

প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংগঠনটি এর আগেও বহু মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা ,অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত