শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিশেষ ক্ষমতা আইনে মামলা

‎নাসিরনগরের ধরমন্ডলে ১২ হাজার জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল বাজারে কলা কিনতে গিয়ে জাল টাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের সন্দেহ হলে উপস্থিত স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছে আরও জাল নোট রয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তির দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে জব্দ করা হয়।

আটক ব্যক্তি মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

পরে এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

#নাসিরনগরসংবাদ #জালটাকাআটক #ব্রাহ্মণবাড়িয়াপুলিশ

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

‎নাসিরনগরের ধরমন্ডলে ১২ হাজার জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল বাজারে কলা কিনতে গিয়ে জাল টাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারে মো. ফেরদৌস মিয়ার কলার দোকানে এক ব্যক্তি কলা কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের সন্দেহ হলে উপস্থিত স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছে আরও জাল নোট রয়েছে বলে জানা যায়।

খবর পেয়ে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তির দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে একই সিরিয়ালের ১২টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে জব্দ করা হয়।

আটক ব্যক্তি মো. লিটন মিয়া (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালি শিমুল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

পরে এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে এবং জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত