শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা

পূবাইল প্রেসক্লাবের আনন্দ নৌভ্রমণ, সাংবাদিকদের মিলনমেলা

পূবাইল থানা প্রেসক্লাবের আনন্দ নৌ-ভ্রমণ। ছবি : চেকপোস্ট

গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বন্ধন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটাতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ ভ্রমণে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌযানে জলপথ পাড়ি দিয়ে অংশগ্রহণকারীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন, আড্ডা ও মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকরা আনন্দঘন সময় কাটান।

আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ানের ইকবাল আহমেদ সরকার, মোহনা টিভির আতিক, আরটিভির আজহারুল হক, দৈনিক সংবাদের আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় করতেই এ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

#গাজীপুরসংবাদ #পূবাইলপ্রেসক্লাব #সাংবাদিকদেরনৌভ্রমণ

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পূবাইল প্রেসক্লাবের আনন্দ নৌভ্রমণ, সাংবাদিকদের মিলনমেলা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত বন্ধন ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আনন্দ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটাতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পূবাইলের বড় কয়ের লালমাটিয়া রিসোর্ট থেকে এ নৌভ্রমণের যাত্রা শুরু হয়। পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার খসরু মৃধার নেতৃত্বে আয়োজিত এ ভ্রমণে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

নৌযানে জলপথ পাড়ি দিয়ে অংশগ্রহণকারীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় পৌঁছান। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন, আড্ডা ও মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকরা আনন্দঘন সময় কাটান।

আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক আলমগীর হোসেন, চ্যানেল ওয়ানের ইকবাল আহমেদ সরকার, মোহনা টিভির আতিক, আরটিভির আজহারুল হক, দৈনিক সংবাদের আইয়ুব খানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পূবাইল থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও দৃঢ় করতেই এ নৌভ্রমণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের নিয়ে এ ধরনের সামাজিক ও সম্প্রীতিমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত