সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মেগা সড়ক প্রকল্পের কাজ

‎নতুন দিগন্তের উন্মোচন, সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন,

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর–সরাইল–লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

উদ্বোধন-পরবর্তী আলোচনা সভায় প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, নাসিরনগর কৃষি ও মৎস্যনির্ভর এবং হাওরবেষ্টিত এলাকা। উন্নত সড়ক যোগাযোগের অভাবে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াতে দীর্ঘদিন ভোগান্তি ছিল। চার লেনের সড়ক নির্মাণ শেষ হলে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নাসিরনগরের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, উন্নত যোগাযোগব্যবস্থার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ সময় সড়ক নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, চার লেনের প্রকল্প বাস্তবায়িত হলে নাসিরনগর–সরাইল–লাখাই অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা ও যানজট কমবে। একই সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে আরও গতি আসবে।

উদ্বোধন শেষে উপজেলা ও প্রকল্পের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Image

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #ফোরলেনসড়ক

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‎নতুন দিগন্তের উন্মোচন, সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন,

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর–সরাইল–লাখাই আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

উদ্বোধন-পরবর্তী আলোচনা সভায় প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরীর সঞ্চালনায় স্থানীয় প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীনসহ উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, নাসিরনগর কৃষি ও মৎস্যনির্ভর এবং হাওরবেষ্টিত এলাকা। উন্নত সড়ক যোগাযোগের অভাবে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের যাতায়াতে দীর্ঘদিন ভোগান্তি ছিল। চার লেনের সড়ক নির্মাণ শেষ হলে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নাসিরনগরের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, উন্নত যোগাযোগব্যবস্থার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ সময় সড়ক নির্মাণকাজে গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, চার লেনের প্রকল্প বাস্তবায়িত হলে নাসিরনগর–সরাইল–লাখাই অঞ্চলের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা ও যানজট কমবে। একই সঙ্গে উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে আরও গতি আসবে।

উদ্বোধন শেষে উপজেলা ও প্রকল্পের সার্বিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত