ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫৪ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলের আমীর হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এবং নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।
শনিবার (২৭ জুন ২০২৬) রাজধানীর বিজয়নগরের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। শরীয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই দলের মূল লক্ষ্য। তিনি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা নেছার উদ্দিন। এছাড়া চারজন সহকারী মহাসচিবসহ মোট ৫৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বিগত সেশনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। দীর্ঘদিন মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য শুরা অধিবেশনে তাঁর অবদানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬