মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা

২০২৬-২৭ অর্থবছর: গোপালগঞ্জ পৌরসভার ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৪৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে নগর অবকাঠামোর উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফারিহা তানজিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিভিল সার্জন ও পৌর প্রশাসকের কার্য-সহায়তা কর্মকর্তা ডা. আবু সাঈদ মো. ফারুক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লাখসানা লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন, পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলুসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।

ঘোষিত বাজেটে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, সড়কবাতি স্থাপন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি অনুদান এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়নের মাধ্যমে বাজেট বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পৌরসভার আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী করে নাগরিকদের জন্য আধুনিক, কার্যকর ও টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নগর অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি জনসেবার মান আরও বাড়বে এবং পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌর ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ আরও গতিশীল হবে।

পৌর কর্তৃপক্ষ জানায়, প্রতি অর্থবছরের মতো এবারও নাগরিকদের চাহিদা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

#গোপালগঞ্জ #নগরউন্নয়ন #পৌরসভাবাজেট

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

২০২৬-২৭ অর্থবছর: গোপালগঞ্জ পৌরসভার ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত