মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্ব

শাজাহানপুরে জামায়াতের মিডিয়া ইউনিটের মাসিক পর্যালোচনা সভা

ছবি : চেকপোস্ট

সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক মিডিয়া কার্যক্রমকে আরও গতিশীল করতে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ইউনিটের উদ্যোগে মাসিক পর্যালোচনা সভা ও ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া এলাকায় মিডিয়া বিভাগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর উপজেলা মিডিয়া ইউনিটের সভাপতি এস এ সবুজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইন উদ্দীন-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান। এছাড়াও উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও মানবসম্পদ বিভাগের সম্পাদক হাফেজ মোখলেসুর রহমান মুকুল, উপজেলা মিডিয়া সম্পাদক ও শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান আতিক এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাউসার আলী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, শুদ্ধ ভাষার ব্যবহার, ছবি ও ভিডিও উপস্থাপনার মানোন্নয়ন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও দক্ষ হয়ে উঠতে হবে। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, পাঠচর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় মাসব্যাপী মিডিয়া ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়। সংবাদ প্রকাশের মান, সাংগঠনিক সংবাদ সংগ্রহ, জনসম্পৃক্ত সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি মাওলানা মানছুরুর রহমান মৌসুমি বাহারি ফল দিয়ে আয়োজিত ফলচক্রের উদ্বোধন করেন। পরে অতিথি ও মিডিয়া ইউনিটের সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলচক্রে অংশ নেন।

#জামায়াত #সাংবাদিকতা #শাজাহানপুর

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

শাজাহানপুরে জামায়াতের মিডিয়া ইউনিটের মাসিক পর্যালোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত