মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গ্রাহকসেবা আরও উন্নয়নের আহ্বান

ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারীতে ইমাম-খতীবদের সঙ্গে মতবিনিময় সভা

ছবি : চেকপোস্ট

গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভুরুঙ্গামারী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হযরত মাওলানা মো. রুহুল আমিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভুরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং গছিডাঙ্গা জামে মসজিদের খতিব।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আজিজুর রহমান সরকার (স্বপন স্যার), অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভুরুঙ্গামারী সরকারি কলেজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির।

আলোচনা সভায় শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবার মানোন্নয়ন, গ্রাহকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও খতীবদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ইমাম ও খতীবরা ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

#ভুরুঙ্গামারী #ইসলামীব্যাংক #গ্রাহকসেবা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারীতে ইমাম-খতীবদের সঙ্গে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ভুরুঙ্গামারী শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ হযরত মাওলানা মো. রুহুল আমিন, অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভুরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং গছিডাঙ্গা জামে মসজিদের খতিব।

সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আজিজুর রহমান সরকার (স্বপন স্যার), অবসরপ্রাপ্ত অধ্যাপক, ভুরুঙ্গামারী সরকারি কলেজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির।

আলোচনা সভায় শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবার মানোন্নয়ন, গ্রাহকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমাম ও খতীবদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ইমাম ও খতীবরা ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত