দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার ১৭ মে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ শিশু এবং হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু। এছাড়া সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৮৪ শিশুর।
একই সময়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। আর সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬