রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

হামের ভয়াবহতা বাড়ছে

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১
হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা। ছবি : সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২১ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ শিশুর মধ্যে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৪৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ শিশু।

#শিশুমৃত্যু #স্বাস্থ্যসংবাদ #হামআক্রান্ত

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২১ শিশু।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ শিশুর মধ্যে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৪৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ শিশু।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত