রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো

পে-স্কেল প্রস্তুত, শিগগিরই ঘোষণা: মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট রয়েছে। এটি বাস্তবায়ন করা হবে। বর্তমানে এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

তিনি জানান, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

বাজার পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব বলেন, কিছু সমস্যা থাকলেও তা সমাধানে সরকার কাজ করছে। জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা প্রভাব পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এসব সমস্যা দ্রুত সমাধান হবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

#বাংলাদেশসরকার #পেস্কেল #সরকারিকর্মচারী

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

পে-স্কেল প্রস্তুত, শিগগিরই ঘোষণা: মুখ্য সচিব

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট রয়েছে। এটি বাস্তবায়ন করা হবে। বর্তমানে এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।

তিনি জানান, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের কাজ এগিয়ে চলছে এবং নির্ধারিত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

বাজার পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব বলেন, কিছু সমস্যা থাকলেও তা সমাধানে সরকার কাজ করছে। জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির কারণে উৎপাদন ব্যবস্থায় কিছুটা প্রভাব পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এসব সমস্যা দ্রুত সমাধান হবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত