বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

দুপুর থেকে ৭ ঘণ্টা গ্যাস বন্ধ, ভোগান্তিতে শ্যামপুর

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্যামপুর হাই স্কুল রোডে বিদ্যমান পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্যামপুর শিল্প এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।এ ছাড়া মেরামতকাজ চলাকালে এর আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ জন রোগী ভর্তি হয়েছেন।বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকা বিভাগে ৪৯৬ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে ১৩১ জন, চট্টগ্রামে ২৭৮ জন, বরিশালে ১২৮ জন, ময়মনসিংহে ১০৯ জন, খুলনায় ৭৫ জন এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন। একই সময় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন।

দুপুর থেকে ৭ ঘণ্টা গ্যাস বন্ধ, ভোগান্তিতে শ্যামপুর