সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদানে বড় সাফল্য, আক্রান্ত ৮১ হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, মোট ২ লাখ ১ হাজার ৮৯৭ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে ইতোমধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪৩০ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা প্রায় শতভাগ অর্জনের কাছাকাছি।রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হামের ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।এদিকে জানুয়ারি ২০২৬ থেকে এখন পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে মোট ১ হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৮১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যার মধ্যে অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি।এ সময়ে ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এছাড়া হামে আক্রান্ত সন্দেহে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ল্যাব পরীক্ষায় এখন পর্যন্ত ১৭৪টি নমুনার মধ্যে ৪৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদানে বড় সাফল্য, আক্রান্ত ৮১ হাসপাতালে