বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

আবাসিক হল থেকে শুরু হয়ে মহাসড়ক অবরোধ

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : চেকপোস্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠের দুই আবাসিক হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে। টিএসসির সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের একপর্যায়ে শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা নুর হোসেন হলে ঢুকে ভাংচুর করে।এসময় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ফোন ছিনিয়ে নেয় শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা।

পরবর্তীতে নুর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এতে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষ আপাতত থামানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে।

#দিনাজপুর #হাবিপ্রবি #শিক্ষার্থী_সংঘর্ষ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৩

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহীদ আবরার ফাহাদ ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠের দুই আবাসিক হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে। টিএসসির সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের একপর্যায়ে শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা নুর হোসেন হলে ঢুকে ভাংচুর করে।এসময় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ফোন ছিনিয়ে নেয় শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীরা।

পরবর্তীতে নুর হোসেন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। এতে রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষ আপাতত থামানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত