বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিএনসির বড় অভিযান

হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা চালান, পিকআপসহ আটক ড্রাইভার ও সহযোগী

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যানে করে ঢাকায় আনা হচ্ছিল গাঁজার একটি বড় চালান। তবে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় পুরো চক্রটি।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী–মগবাজার সড়কের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার সামনে থেকে পিকআপটি আটক করা হয়। পরে তল্লাশিতে উদ্ধার করা হয় মোট ৮৬ কেজি গাঁজা।

গ্রেপ্তার দুইজন হলেন পিকআপ চালক মো. বাবুল হাসান (২৩) এবং মাদক কারবারি মো. রাসেল মিয়া (৩৬)। পিকআপের পেছনের অংশে স্কচটেপে মোড়ানো ২০টি প্যাকেটে ৮০ কেজি গাঁজা এবং চালকের পাশে লুকানো আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও সার্কেলের বিশেষ টিম অভিযান চালায়। হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে ঢাকার দিকে আসা ‘ঢাকা মেট্রো-ন-১৫-৫৪০৮’ নম্বরের পিকআপটি শনাক্ত করেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে রাজধানীতে পাইকারি বিক্রি করছিল। এই চালানে চালক বাবুল হাসানের পিকআপ ভাড়া নেয়া হয়েছিল।

এ ঘটনায় ডিএনসির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

#মাদকবিরোধী_অভিযান #ঢাকা_ক্রাইম #গাঁজা_জব্দ

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

হবিগঞ্জ থেকে ঢাকায় গাঁজা চালান, পিকআপসহ আটক ড্রাইভার ও সহযোগী

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যানে করে ঢাকায় আনা হচ্ছিল গাঁজার একটি বড় চালান। তবে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় পুরো চক্রটি।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী–মগবাজার সড়কের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার সামনে থেকে পিকআপটি আটক করা হয়। পরে তল্লাশিতে উদ্ধার করা হয় মোট ৮৬ কেজি গাঁজা।

গ্রেপ্তার দুইজন হলেন পিকআপ চালক মো. বাবুল হাসান (২৩) এবং মাদক কারবারি মো. রাসেল মিয়া (৩৬)। পিকআপের পেছনের অংশে স্কচটেপে মোড়ানো ২০টি প্যাকেটে ৮০ কেজি গাঁজা এবং চালকের পাশে লুকানো আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

ডিএনসি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও সার্কেলের বিশেষ টিম অভিযান চালায়। হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকা থেকে ঢাকার দিকে আসা ‘ঢাকা মেট্রো-ন-১৫-৫৪০৮’ নম্বরের পিকআপটি শনাক্ত করেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে রাজধানীতে পাইকারি বিক্রি করছিল। এই চালানে চালক বাবুল হাসানের পিকআপ ভাড়া নেয়া হয়েছিল।

এ ঘটনায় ডিএনসির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত