শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা রক্ষা এবং মেধা বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র সেকশনের হেড টিচার ফাওজিয়া আক্তার এবং সিনিয়র সেকশনের হেড টিচার জুয়েল রানা। বক্তব্যকালে তারা নিজ নিজ সেকশনের সার্বিক শিক্ষাকার্যক্রমের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রিন্সিপাল এম এ সালাম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাঁদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের পর নিজ নিজ শ্রেণিতে শীর্ষস্থান অর্জনকারী ও বিশেষ মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। মেধা ও কৃতিত্বের এই স্বীকৃতিতে অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়।

চেকপোস্ট

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান এস এম রিফাত শাহরিয়ার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা রক্ষা এবং মেধা বিকাশের পাশাপাশি নীতি-নৈতিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র সেকশনের হেড টিচার ফাওজিয়া আক্তার এবং সিনিয়র সেকশনের হেড টিচার জুয়েল রানা। বক্তব্যকালে তারা নিজ নিজ সেকশনের সার্বিক শিক্ষাকার্যক্রমের অগ্রগতি ও পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। প্রিন্সিপাল এম এ সালাম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাঁদের সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশের পর নিজ নিজ শ্রেণিতে শীর্ষস্থান অর্জনকারী ও বিশেষ মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। মেধা ও কৃতিত্বের এই স্বীকৃতিতে অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত